
প্রতিনিধি 17 March 2026 , 3:58:16 প্রিন্ট সংস্করণ

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলে কাৎজ। মঙ্গলবার (১৭ মার্চ) আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

লারিজানি ইরানের পার্লামেন্টের প্রাক্তন স্পিকার এবং ইরানের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচিত ব্যক্তিত্ব। এক সময়ে তিনি পশ্চিমা দেশের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনারও নেতৃত্ব দিয়েছেন।
গত শুক্রবার তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আল-কুদস দিবসের র্যালিতে প্রকাশ্যে উপস্থিত ছিলেন। যদি তার হত্যার খবর সত্যি হয়, তাহলে যৌথ হামলা শুরুর পর থেকে এই হত্যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম বড় লক্ষ্য অর্জন।