• আইন-আদালত

    বয়স বিবেচনাতেই ৪ মামলায় জামিন পান খায়রুল হক: হাইকোর্ট

      প্রতিনিধি 15 March 2026 , 11:57:51 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বয়স বিবেচনায় ৮১ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ৪ মামলায় জামিন দেয়া হয়। তবে জামিনের শর্ত ভাঙলে খায়রুল হকের জামিন বাতিল করতে পারবে সিএমএম কোর্ট।

    বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের দ্বৈত বেঞ্চ এ জামিনের রায় প্রকাশ করেন। হাইকোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়েছে। তবে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না খায়রুল হক।

    এর আগে গত ৮ মার্চ জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা ছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির চার মামলায় সাবেক এই প্রধান বিচারপতিকে জামিন দেন হাইকোর্ট। ওইদিন তার আবেদনের পরিপ্রেক্ষিতে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    পরে ১২ মার্চ ঢাকার একটি আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এ বিষয়ে আগামী ৩০ মার্চ শুনানি হতে পারে। এর ফলে ৪ মামলায় জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি।

    বিজ্ঞাপন

    গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়

    পরবর্তীতে সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে এ মামলা ছাড়াও আরও চারটি মামলা হয়। এরমধ্যে গত বছরের ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটি রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

    তারও আগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া। একই অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২৫ আগস্ট আরেকটি মামলা করেন জনৈক নুরুল ইসলাম মোল্লা। এছাড়া গত বছরের ৪ আগস্ট প্লট জালিয়াতিতে দুর্নীতির অভিযোগে দুদকও সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে একটি মামলা করে। গত রোববার এ মামলায়ও তাকে জামিন দেন আদালত।

    এসব মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। পরে হাইকোর্ট ৫ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেন। সবশেষ গত ৮ মার্চ জুলাই পাঁচটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:57 AM বয়স বিবেচনাতেই ৪ মামলায় জামিন পান খায়রুল হক: হাইকোর্ট 11:39 AM সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী 11:30 AM ত্রয়োদশ জাতীয় সংসদের ১ম অধিবেশনের ২য় দিন আজ 11:19 AM উন্নত চিকিৎসায় বেলা ১১টায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস 10:37 AM জিল্লু মাল দে,, 7:13 PM দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস 7:04 PM ঢাকায় ১০ পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন 6:41 PM ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘন্টা পাম্পগুলো খোলা থাকবে: সেতুমন্ত্রী 6:30 PM জনবল নিয়োগে ওয়ালটন-পিএলসির বিজ্ঞপ্তি 5:50 PM ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত