• শিরোনাম

    মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ: দগ্ধ ৭

      প্রতিনিধি 23 September 2025 , 4:23:26 প্রিন্ট সংস্করণ

    মহাখালী-আমতলী এলাকায় গুলশান ফিলিং স্টেশনে বিস্ফোরণ।
    মহাখালী-আমতলী এলাকায় গুলশান ফিলিং স্টেশনে বিস্ফোরণ।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানী মহাখালী-আমতলী এলাকায় গুলশান ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এই বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

    বিজ্ঞাপন

    দগ্ধরা হলেন-স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮),খাইরুল (২৮), সজিব (৩১), মাসুদুর রহমান (৪৪) ও আলমগীর হোসেন (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মহাখালী থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় ৭ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

    দগ্ধদের সাথে হাসপাতালে আসা নিয়াজ মাহমুদ নামের এক ব্যক্তি জানান, ‘দুপুর ১টার দিকে মহাখালীর আমতলীর গুলশান ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের কর্মচারীর সাথে অন্যরাও দগ্ধ হয়। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি’।

    এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের মুখপাত্র তালহা বিন জসিম বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমাদেরকে কেউ কিছু জানায়নি’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা