• জাতীয়

    সরকারি দলের সংসদীয় সভা আজ, ঠিক হবে কে হচ্ছেন নতুন ‘স্পিকার’

      প্রতিনিধি 11 March 2026 , 11:31:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সরকারি দলের সংসদীয় সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা হবে।

    জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সোমবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

    বিজ্ঞাপন

    জানা গেছে, এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে। এ ছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হতে পারে। এছাড়া সংসদের অন্যান্য কার্যপ্রণালি নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

    চিফ হুইপের সঙ্গে বিরোধী দলের হুইপদের বৈঠক
    জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সংসদ ভবনের চিফ হুইপ মো. নূরুল ইসলামের অফিস কক্ষে এই বৈঠক হয়। এতে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন– মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত ও মো. নূরুল ইসলাম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:31 AM সরকারি দলের সংসদীয় সভা আজ, ঠিক হবে কে হচ্ছেন নতুন ‘স্পিকার’ 11:22 AM ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা, ৫ আসনের ফল চ্যালেঞ্জ 7:43 PM কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন 7:33 PM ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কেন্দ্র গুঁড়িয়ে দিল ইরান 7:24 PM ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 5:36 PM জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান : বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২ 5:17 PM জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী 4:46 PM ঐক্যমতের সরকার গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা 4:37 PM পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি 4:21 PM ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু