• জাতীয়

    রাজধানীতে বহুতল ভবনে আগুন

      প্রতিনিধি 9 March 2026 , 3:02:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবন ‘এল এ প্লাজায়’ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।

    সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুরে- ২ নম্বরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনা নিশ্চিত করেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।

    বিজ্ঞাপন

    তিনি জানান, দুপুর ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বর্তমানে মোট পাঁচটি ইউনিট কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছিল।

    মিরপুর স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত ১১ তলা এই বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেক মানুষ আটকা পড়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:14 PM এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বিল পরিশোধ, ৩৪ বিলিয়নে নামলো রিজার্ভ 3:02 PM রাজধানীতে বহুতল ভবনে আগুন 2:05 PM যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ 2:00 PM ৫ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের 1:40 PM স্লিম হওয়ার রহস্য কী, প্রশ্ন শুনে রেগে গেলেন পরীমণি! 1:30 PM নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে 12:42 PM প্রধানমন্ত্রীর কার্যক্রম প্রচারে আরও সক্রিয় হবে বিএনপির মিডিয়া সেল 12:37 PM দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ পৌঁছেছে ঢাকায় 12:10 PM জুলাইকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা হচ্ছে : আইজিপি 12:03 PM নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত: ট্রাম্প