• অপরাধ

    ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ–ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

      প্রতিনিধি 9 March 2026 , 11:50:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    সোমবার (৯ মার্চ) রাত ২টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    বিজ্ঞাপন

    আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির এবং অপরজনের নাম জানা যায়নি।

    নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়া ও পায়রা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। সম্প্রতি পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের পর বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

    তবে এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:50 AM ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ–ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক 11:39 AM বিশ্বকাপ জিতে তিন কীর্তি গড়ল ভারত 11:22 AM জঙ্গল সলিমপুরকে অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে নজিরবিহীন যৌথ অভিযান 7:35 PM দেশের ধর্মগুরুদের জন্য সম্মানী নির্ধারণ, ১৪ মার্চ প্রধানমন্ত্রী’র উদ্বোধন 7:32 PM বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমীরের স্ট্যাটাস 7:18 PM ঈদের ছুটি ১৭ থেকে ২৩ মার্চ, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন 7:07 PM ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম ভারতে আটক 7:00 PM পেট্রোল পাম্পে পুলিশ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিপিসি’র চিঠি 5:47 PM মুশফিকুল ফজল আনসারীসহ ৫ রাষ্ট্রদূত-হাইকমিশনারকে প্রত্যাহার 5:29 PM ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস