• রাজনীতি

    বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমীরের স্ট্যাটাস

      প্রতিনিধি 8 March 2026 , 7:32:08 প্রিন্ট সংস্করণ

    জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। -সংগৃহীত ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    জামায়াত আমীর নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, বাংলাদেশে এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতন বৈষম্য দূর করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

    তিনি আরও লিখেছেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ এবং সারা বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:32 PM বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমীরের স্ট্যাটাস 7:18 PM ঈদের ছুটি ১৭ থেকে ২৩ মার্চ, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন 7:07 PM ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম ভারতে আটক 7:00 PM পেট্রোল পাম্পে পুলিশ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিপিসি’র চিঠি 5:47 PM মুশফিকুল ফজল আনসারীসহ ৫ রাষ্ট্রদূত-হাইকমিশনারকে প্রত্যাহার 5:29 PM ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস 5:13 PM ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি 5:06 PM এনআইডিতে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’, ভোটার হতে লাগবে বিশিষ্ট ব্যক্তির সুপারিশ 4:25 PM এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 4:09 PM বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’