...
  • আন্তর্জাতিক

    “ইরানের জনগণ কখনও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে মাথা নত করবে না”

      প্রতিনিধি 7 March 2026 , 2:53:52 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রতিক হামলার জন্য দুঃখপ্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানে আঘাত না এলে আর হামলা করা হবে না।


    শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় এ বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘যেসব প্রতিবেশী দেশ হামলার শিকার হয়েছে, তাদের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন বলে মনে করি।’

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যদি মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলো থেকে আক্রমণ আসা বন্ধ হয়, তাহলে ইরানও হামলা বন্ধ করবে।

    বিজ্ঞাপন

    কারণ ইরানের জনগণ কখনও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে মাথা নত করবে না এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থে কখনও আপস করবে না।”

    “শত্রুরা চায় ইরানের জনগণ আত্মসমর্পণ করুক; কিন্তু তা কখনও ঘটবে না, বরং এই আকাঙ্ক্ষা নিয়ে শত্রুরা কবরে যাবে।”

    এ সময় তিনি সতর্ক করে বলেন, ‘যারা এই মুহূর্তকে কাজে লাগিয়ে ইরানের ওপর আক্রমণ চালানোর কথা ভাবছে, তারা যেন সাম্রাজ্যবাদের পুতুলে পরিণত না হয়।’

    প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সমর্থন করা ‘সম্মান ও স্বাধীনতার পথে নিয়ে যায় না’।

    সূত্র: বিবিসি

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:53 PM “ইরানের জনগণ কখনও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে মাথা নত করবে না” 2:41 PM “ইরানে এ যাবতকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ রাতে” 2:16 PM জরুরি ভিত্তিতে ১২ হাজার মার্কিন বোমা পাচ্ছে ইসরায়েল 2:00 PM ঝিনাইদহের মহেশপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আগুন 1:53 PM সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী 1:46 PM চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ আটক ৩ 1:31 PM যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের 1:13 PM যেসব দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান 1:01 PM ৬৬ বছরে নীনা গুপ্তর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন! 12:40 PM ধারণার চেয়েও গুরুতর রোনালদোর চোট, চিকিৎসায় যাচ্ছেন স্পেনে
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.