...
  • জাতীয়

    সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

      প্রতিনিধি 7 March 2026 , 1:53:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সংসদের অতীতের খারাপ সংস্কৃতি থেকে বিএনপি বেরিয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    শনিবার (৭ মার্চ) দুপুরে দলীয় সংসদ সদস্যদের জন্য বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় এসে এ মন্তব্য করেন তিনি।

    বিজ্ঞাপন

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার ২৯৬ জনের মধ্যে ২১৯ জন নতুন। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে সেটি নিয়ে আমরা কথা বলেছি। পৃথিবীর বিভিন্ন পার্লামেন্ট নিয়ে আমরা কথা বলেছি। আশা করি আমাদের পার্লামেন্ট দেখে জাতি বলবেবে–আমরা এমন একটি পার্লামেন্ট চেয়েছিলাম।

    তিনি আরও বলেন, অতীতে সংসদে যেসব নেতিবাচক সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব।

    নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে এই লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

    আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেছে বিএনপি। দুই দিনের এ কর্মশালা শেষ হচ্ছে আজ শনিবার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:53 PM সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী 1:46 PM চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ আটক ৩ 1:31 PM যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের 1:13 PM যেসব দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান 1:01 PM ৬৬ বছরে নীনা গুপ্তর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন! 12:40 PM ধারণার চেয়েও গুরুতর রোনালদোর চোট, চিকিৎসায় যাচ্ছেন স্পেনে 12:31 PM কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ: মির্জা আব্বাস 12:02 PM ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া 11:48 AM ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে সব ফ্লাইট বাতিল 11:30 AM জরুরি বৈঠক করলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাবাহিনী প্রধান
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.