• আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ: মিসাইল হামলায় কুয়েতে বাংলাদেশি প্রবাসী নিহত

      প্রতিনিধি 6 March 2026 , 4:09:06 প্রিন্ট সংস্করণ

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ: মিসাইল হামলায় কুয়েতে বাংলাদেশি প্রবাসী নিহত। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আবারো মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন, কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে এক মিসাইল হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহেদ হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে, পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

    বিজ্ঞাপন

    নিহত জাহেদ হোসেন রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে কুয়েতের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে হওয়া এক মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন বলেন, বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েত সময় বেলা সাড়ে ১১টার দিকে মিসাইল হামলার ঘটনাটি ঘটে। হামলার পরপরই সহকর্মীদের কাছ থেকে আমরা জাহেদের মৃত্যুর খবর জানতে পারি। পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে জাহেদের বাড়িতে এখন শোকের মাতম চলছে।

    উল্লেখ্য: মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় এই নিয়ে সন্দ্বীপের দুই প্রবাসীর প্রাণহানি ঘটল। এর আগে গত রোববার বাহরাইনে ইরানের হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা আবুল মহসিন ওরফে তারেক (৫২) নিহত হন।

    সুত্র: ঢাকা পোস্ট।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:09 PM মধ্যপ্রাচ্যে যুদ্ধ: মিসাইল হামলায় কুয়েতে বাংলাদেশি প্রবাসী নিহত 4:01 PM উত্তরায় আবাসিক ভবনে গ্যাসের বিস্ফোরণ: নারী-শিশুসহ দগ্ধ ১০ 3:52 PM পরীক্ষার ফলাফল বিপর্যয়: কুমিল্লা বোর্ডে ১৩ কলেজের পাঠদান স্থগিত 3:44 PM সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি 3:34 PM এএফসি এশিয়ান কাপ: ৫ গোলে হেরেছে বাংলাদেশ 3:25 PM হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 3:24 PM এমপি-মন্ত্রীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 6:51 PM জামায়াত ইসলামীর ‘নাগরিক সেবা ওয়েব অ্যাপ’ উদ্বোধন 6:42 PM ৪৮তম বিসিএস (বিশেষ): মনোনয়ন স্থগিত প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা 6:21 PM ঈদ উল ফিতরের আগেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি