• চাকরি

    সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা

      প্রতিনিধি 4 March 2026 , 2:47:29 প্রিন্ট সংস্করণ

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ছবি: সংগৃহীত।
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে সরকারি কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিসে অবস্থান করতে হবে।

    সোমবার (০২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়।

    বিজ্ঞাপন

    পরিপত্রে বলা হয়, কিছু ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আগমনকালে পথিমধ্যে দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে যেমন সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ, ব্যাংক, হাসপাতাল বা বিদ্যালয়ে গমনে সম্পৃক্ত হওয়ার কারণে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না।

    এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে জনসাধারণ ও অন্যান্য দপ্তরের প্রয়োজনীয় যোগাযোগ ব্যাহত হয়; যা নাগরিক সেবা প্রদান, প্রশাসনিক কার্যক্রমের গতি এবং সরকারের ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব ফেলে।

    এরই পরিপেক্ষিতে সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তদপ্তর সমন্বয় বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিসে অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:47 PM সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা 2:04 PM ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন অক্ষত নামানোর দাবি ইরানের 1:46 PM ইরানে ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত 1:22 PM চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা হচ্ছে, শিগগিরই সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী 1:09 PM কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ 12:55 PM ওপেন হার্ট সার্জারির পর ফজলুর রহমান বাবুর বর্তমান অবস্থা জানালো পরিবার 12:44 PM প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ 12:35 PM হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা 12:12 PM ইরানে পারমাণবিক বোমা বানানোর কোনো প্রমাণ নেই: আইএইএ 12:01 PM বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা