• বাণিজ্য

    ১২ মার্চের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন পরিশোধের নির্দেশ

      প্রতিনিধি 3 March 2026 , 5:09:25 প্রিন্ট সংস্করণ

    ১২ মার্চের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঈদুল ফিতর উপলক্ষে ১২ মার্চের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সাথে বকেয়া বেতন সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে মালিকপক্ষকে বলা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪-তম সভা এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ২৩-তম সভায় এ নির্দেশনা দেন তিনি।

    সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়, সভায় দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা, আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্পর্কিত আলোচনা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বিজ্ঞাপন

    সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শ্রমিকদের বকেয়া বেতন ৭ কর্মদিবসের মধ্যে এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধ করতে নির্দেশনা দেন। তিনি বলেন, মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে যেন জনভোগান্তি সৃষ্টি না হয়। প্রতিষ্ঠানে শ্রমিকদের কোনো কারণ ছাড়া লে-অফ বা ছাঁটাই করা যাবে না।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পারস্পারিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করবেন।

    সভায় আরও উপস্থিত ছিলেন-বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন ফজলে শামীম এহসান এবং টিটিসির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:09 PM ১২ মার্চের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন পরিশোধের নির্দেশ 4:36 PM মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা 3:54 PM ড্রাইভারের সঙ্গে ‘পরকীয়াতে’ জড়িয়েছিলেন ডলি সায়ন্তনী 3:29 PM দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ 2:47 PM পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী 2:21 PM চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর 2:08 PM হামলার মধ্যেই ইরানে ভূমিকম্পের আঘাত 1:53 PM কাতারে ভিসার মেয়াদ এক মাস বাড়ল 1:28 PM বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, জাল ভিসা চক্রের চার সদস্য ‎গ্রেপ্তার 1:14 PM সৌদি আরবের আরামকোতে ইরান নয়, হামলা চালিয়েছে ইসরায়েল