• জাতীয়

    চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

      প্রতিনিধি 3 March 2026 , 2:21:48 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মঙ্গলবার (০৩ মার্চ) এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রান্তিক মানুষের প্রধান খাদ্য হিসেবে পরিচিত মোটা চালের মূল্যবৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গেই দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।

    বিজ্ঞাপন

    এর পরপরই বাজারে এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে বলেও জানান তিনি।

    এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশও দিয়েছেন তারেক রহমান।

    অতিরিক্ত প্রেসসচিব আরও জানান, উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত টহল জোরদার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:21 PM চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর 2:08 PM হামলার মধ্যেই ইরানে ভূমিকম্পের আঘাত 1:53 PM কাতারে ভিসার মেয়াদ এক মাস বাড়ল 1:28 PM বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, জাল ভিসা চক্রের চার সদস্য ‎গ্রেপ্তার 1:14 PM সৌদি আরবের আরামকোতে ইরান নয়, হামলা চালিয়েছে ইসরায়েল 1:08 PM মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী 12:52 PM বিয়ের আনন্দে দেশজুড়ে মিষ্টি বিতরণ করেছেন রাশমিকা-বিজয় 12:45 PM ঈদযাত্রার ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ 12:35 PM অনিশ্চিত ফিনালিসিমা, ভেন্যু পরিবর্তনের দাবি স্পেন কোচের 12:21 PM প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সাক্ষাৎ