• রাজনীতি

    ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

      প্রতিনিধি 2 March 2026 , 4:22:59 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, মাহে রমজানে সংঘটিত এ হামলা আন্তর্জাতিক রীতিনীতি ও বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা এবং গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করার শামিল।

    সোমবার (০২ মার্চ) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এসব কথা বলেন।

    তিনি বলেন, মাহে রমজানে যখন মুসলিম বিশ্বের মুসলমানগণ সিয়াম সাধনায় ব্রত, ঠিক সে সময় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অসংখ্য মানুষ নিহত হওয়ার ঘটনা আমাদেরকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। আলোচনা চলমান থাকা অবস্থায় এ ধরনের হামলা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা কোনো আন্তর্জাতিক রীতিতেই পড়ে না।

    তিনি আরও বলেন, ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার ঘটনা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ‘মার্কিন-ইসরায়েলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সবাকেই স্পর্শ করবে। তাই এই সংঘাত বন্ধ করতেই হবে। অন্যথায় ইসলামী আন্দোলন কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবে,’-যোগ করেন তিনি।

    বিজ্ঞাপন

    দলের ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতি মোস্তফা কামাল, আলহাজ আলতাফ হোসেন, আব্দুল আউয়াল মজুমদার, মুফতি ফরিদুল ইসলাম ও মুহাম্মাদ নাজমুল হাসান প্রমুখ।

    সভাপতির বক্তব্যে মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়ে শত শত নারী, পুরুষ ও শিশু হত্যা করেছে। একটি স্কুলে অসংখ্য শিক্ষার্থীকে হত্যার ঘটনা মানবতাবিরোধী চরম অপরাধ। এসব হত্যাকাণ্ড বিশ্বের শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। কোনো স্বাধীন রাষ্ট্রের ওপর এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না।

    মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা বিশ্বকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতাদের হত্যা, স্কুলে বোমা হামলা ও নির্বিচারে শিশু হত্যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে। তিনি আরব দেশের জনগণকে মার্কিন দখলদারিত্ব এবং মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান।

    সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউজ বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি