• চাকরি

    ২০ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের

      প্রতিনিধি 27 February 2026 , 4:54:08 প্রিন্ট সংস্করণ

    ২০ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ২০ রমজানের মধ্যে ১ মাসের সমপরিমান বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

    বিজ্ঞাপন

    সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ দাসের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাজাহান ও কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম প্রমুখ।

    বক্তারা বলেন, ঈদের ছুটি নিয়ে শ্রমিকদের জেনারেল ডিউটির নামে অধিক হারে শোষণের পদ্ধতি চালু করেছে মালিকরা। ছুটি নিয়ে মালিকদের এই কারচুপি বন্ধের জন্য সরকারি দপ্তরকে তৎপর হতে হবে। একই সঙ্গে শেষ সময়ে পূর্ণ বোনাসের বদলে অল্প কিছু টাকা ধরিয়ে দেয়ার পুরাতন কৌশল থেকে মালিকদের বের হয়ে আসতে হবে।

    সমাবেশ থেকে আগামী ৬ মার্চ পোশাক শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবিতে সকল গার্মেন্ট শিল্প এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:54 PM ২০ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের 4:47 PM পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত 3:18 PM সিভিল সার্জনদের অফিসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী 3:12 PM পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত! 3:01 PM কমেছে লেবুসহ নিত্যপণ্যের দাম 2:39 PM ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী 2:15 PM ভূমিকম্প আবারও 2:09 PM মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ 1:10 PM দৃষ্টান্তমূলক বিচার দাবি জামায়াত আমিরের 1:06 PM পাক-আফগান সংঘর্ষ: উত্তেজনা হ্রাসের আহ্বান গুতেরেসের