• জাতীয়

    রাত থেকে বৃষ্টিতে ডুবল রাজধানী, ভোগান্তিতে মানুষ

      প্রতিনিধি 22 September 2025 , 9:30:06 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীতে বজ্রপাতসহ অঝোরে বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে গেছে। জলাবদ্ধতা ও যানজটের কারণে অফিসগামীরা পড়েছেন ভোগান্তিতে। ঢাকার বিভিন্ন স্থানে রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাত থেকেই শুরু হয় বৃষ্টি। এর মধ্যে কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো অঝোরে ঝরেছে বৃষ্টি। সেই সঙ্গে ছিল বজ্রপাত।

    মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার, মৌচাকের কিছু এলাকায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে। হাতিরঝিলের কিছু এলাকাতেও পানি জমে আছে। সড়কে জমে থাকা পানির কারণে অনেক এলাকাতে যানজটও তৈরি হয়েছে।

    বিজ্ঞাপন

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতিকে দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল রাতে জানানো হয়েছে এরমধ্যে একটি ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে। অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ