• জাতীয়

    প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

      প্রতিনিধি 26 February 2026 , 1:28:04 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাতে প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদক বিজয়ীদের হাতে তুলে দেন।

    চলতি বছরে সাংবাদিকতায় একুশে পদক বিজয়ী শফিক রেহমান প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দেন। অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীকে তিনটি গোলাপ উপহার দেন, যা প্রধানমন্ত্রী হাসিমুখে গ্রহণ করেন।

    বিজ্ঞাপন

    এ ছাড়াও জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় যারা গৌরবোজ্জ্বল অবদান রেখেছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে সম্মানিত করা হয়েছে। এবারের একুশে পদক পেয়েছেন-চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজ-কেও এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:28 PM প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান 1:14 PM হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা মামলায় মূল অভিযুক্ত আটক 12:56 PM অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ 12:31 PM মুক্তিযোদ্ধা থেকে চরমপন্থী নেতা নুরুজ্জামান লাল্টুর জীবনাবসান 11:45 AM একুশে পদক প্রদান করলেন তারেক রহমান 11:26 AM বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের সূচনা: জামায়াত আমির 11:22 AM বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 11:17 AM মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ 9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে