• জাতীয়

    গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

      প্রতিনিধি 25 February 2026 , 8:50:45 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুর সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    অর্থমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অগ্রাধিকার, কর্মসূচি ও নীতিগত চিন্তা বাস্তবায়নের প্রয়োজনে বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও এ ধরনের পরিবর্তন অব্যাহত থাকবে।

    বিজ্ঞাপন

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিবেচনার তো কিছু নেই। নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাদের নিজস্ব প্রায়োরিটি আছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া।

    এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। গভর্নর পদে এত দ্রুত পরিবর্তন? বিশেষ কোনো কারণ আছে কি না— সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে অর্থমন্ত্রী বলেন, আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এর বিশেষ কোনো কারণ নেই।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের 5:46 PM শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ কর্মকর্তা, ৩২৬ জনকে নিয়োগ 5:42 PM জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন 5:31 PM বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর 4:48 PM কোনো কর্মকর্তার সঙ্গে কথা না বলেই, আহসান এইচ মনসুরের অফিস ত্যাগ 4:36 PM নির্বাচনী অনুদান ফেরত দিচ্ছেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা