• জাতীয়

    নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 25 February 2026 , 4:24:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

    এ সময় উপিস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

    বিজ্ঞাপন

    এর আগে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা)।

    মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে।

    ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:24 PM নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী 4:17 PM হান্নান মাসউদের গাড়িবহরে হামলা 4:16 PM নির্বাচন ও গণভোট: বিদেশি পর্যবেক্ষকদের কাজ নিয়ে প্রতিবেদন তৈরি করছে ইসি 4:05 PM রুগ্ন ও বন্ধ শিল্প-কারখানা চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ 3:55 PM ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ 3:31 PM উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ পদে নিয়োগ 2:35 PM আদালতের এজলাসে ভাঙচুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার 2:14 PM বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান 2:09 PM পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী 1:55 PM শাশুড়ির উপহার পেলেন রাশমিকা