• সর্বশেষ

    বাংলাদেশ-মালয়েশিয়া মন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক

      প্রতিনিধি 25 February 2026 , 4:25:04 প্রিন্ট সংস্করণ

    ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি: বাসস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং মালয়েশিয়া প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-সিনেটর ড. জুলকিফলি হাসানের মধ্যে মঙ্গলবার ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে ধর্ম বিষয়ক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে গঠনমূলক আলোচনা হয়।

    বিজ্ঞাপন

    অনলাইন বৈঠকে হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়। উভয় পক্ষই হজ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। হজযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, আবাসন ও সার্বিক তত্ত্বাবধানে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করা হয়।

    যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার এবং উপকারভোগীদের তথ্যভিত্তিক তালিকা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়। দুই দেশের প্রতিনিধিরা যাকাত তহবিলের কার্যকর ব্যবহার ও দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা আরও ফলপ্রসূ করার উপায় নিয়ে মতবিনিময় করেন।

    ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে সমসাময়িক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও যুগোপযোগী করতে পাঠ্যক্রম উন্নয়ন, গবেষণা সহযোগিতা এবং শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে প্রযুক্তি-সমন্বিত শিক্ষা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির মূল্যবোধ জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:25 PM বাংলাদেশ-মালয়েশিয়া মন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক 4:24 PM নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী 4:17 PM হান্নান মাসউদের গাড়িবহরে হামলা 4:16 PM নির্বাচন ও গণভোট: বিদেশি পর্যবেক্ষকদের কাজ নিয়ে প্রতিবেদন তৈরি করছে ইসি 4:05 PM রুগ্ন ও বন্ধ শিল্প-কারখানা চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ 3:55 PM ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ 3:31 PM উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ পদে নিয়োগ 2:35 PM আদালতের এজলাসে ভাঙচুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার 2:14 PM বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান 2:09 PM পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী