• জাতীয়

    ‘বইমেলায় মবের কোনো আশঙ্কা নেই’

      প্রতিনিধি 25 February 2026 , 12:10:43 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় নিরাপত্তা উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।

    তিনি বলেন, এবার মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই। বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    বিজ্ঞাপন

    অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ সাদাপোশাকে ও ইউনিফর্মে দায়িত্বে নিয়োজিত থাকবে। তিন শতাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার ভেতরে ও চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে থাকবে ওয়াচ টাওয়ার ও ফায়ার টেন্ডার। এ ছাড়াও থাকছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।

    ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন বই যাতে মেলায় না আসে, সেদিকে নজর রাখা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:31 PM উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ পদে নিয়োগ 2:35 PM আদালতের এজলাসে ভাঙচুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার 2:14 PM বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান 2:09 PM পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী 1:55 PM শাশুড়ির উপহার পেলেন রাশমিকা 1:49 PM জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ 1:30 PM ফিতরার হার নির্ধারণ : জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা 1:07 PM বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক 12:56 PM সম্রাটের ২০ বছর কারাদণ্ড 12:47 PM প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত জামায়াত ইসলামীর