• সারাদেশ

    সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান

      প্রতিনিধি 23 February 2026 , 7:49:26 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে দলটি। মন্ত্রী, উপদেষ্টাসহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন চাঁদপুরের ৫জন কৃতি সন্তান।

    শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন পূর্বের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান) হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী), প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার পাটোয়ারী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সহকারি একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ইব্রাহিম খলিল।

    ড. আ এহছানুল হক মিলন : বিএনপি নেতৃত্বাধীন গঠিত সরকারের মন্ত্রী পরিষদের পূর্ণ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। এর আগে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। ড. আ ন ম এহসানুল হক মিলন ১৯৫৭ সালের ২৬ মার্চ চাঁদপুরের কচুয়া উপজেলায় জন্ম গ্রহণ করেন। তিনি শের ই বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভ. ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ (বর্তমান সরকারী বিজ্ঞান কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করে ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে গমন করেন। তিনি নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ব্রুকলিন কলেজ এবং বোরো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে সহকারী প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কর্মজীবনে ঔষধ শিল্পে রসায়নবিদ হিসেবে কাজ করেন। ২০১৮ সালে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণাপত্রের মূল বিষয় ছিল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা। এহছানুল হক মিলন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রাক্তন মন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরকে পরাজিত করেন পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

    বিজ্ঞাপন

    ড. মাহাদী আমিন : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা ও গবেষণা উপদেষ্টা ড. মাহাদী আমিন সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর প্রসেস এক্সেলেন্স এন্ড ইনোভেশনে তথ্য- প্রযুক্তিগত উৎকর্ষ বিষয়ে শিক্ষক ও গবেষক, আন্তর্জাতিক থিঙ্কট্যাঙ্ক বাংলাদেশ পলিসি ফোরাম ক্যামব্রিজের সভাপতি ছিলেন। এছাড়াও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি আইবিএম, ব্রিটিশ টেলিকম, জাগুয়ার ল্যান্ড রোভার, ওয়েস্টফিল্ড, লন্ডন ডেভেলপমেন্ট করপোরেশনসহ বিভিন্ন খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ এশিয়ার আর্থ-সামাজিক উন্নয়ন নীতিমালা নিয়ে গবেষণা করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া মাহদী আমিন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাইরেও লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পলিটিকাল ইকোনমি অব পাবলিক পলিসি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। মাহদী আমিনের অনুপ্রেরণাদায়ী শিক্ষাগত ও পেশাগত অর্জনকে সম্মান জানিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাকে নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছে। তিনি চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে দঃ বালিয়া ৭ নং ওয়ার্ডের কৃতি সন্তান।

    ড. আবু আবদুল্লাহ এম ছালেহ : বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক ড. আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন। সালেহ শিবলী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি গোবিন্দপুর ইউনিয়নে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি মিডিয়া এবং প্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও তার প্রেস সচিব ছিলেন সালেহ শিবলী। চার দলীয় জোট সরকারের সময়ে কলকাতা উপ-হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশের নারীর ক্ষমতায়ন নিয়ে জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডব্লিউ) প্রকাশিত ম্যাগাজিন এশিয়ান ব্রিজে সালেহ শিবলীর একাধিক নিবন্ধ প্রকাশ করেছেন। তিনি গণমাধ্যম ও প্রশাসন সম্পর্কিত বিষয়ে পিএইচডি অর্জন করেছেন। তিনি অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান সিডনি পলিসি এন্ড রিসার্চ সেন্টারের সঙ্গে নন রেসিডেন্ট ফেলো হিসাবেও কাজ করেছেন।

    মো. আব্দুস সাত্তার পাটোয়ারী: প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পাওয়া মো. আব্দুস সাত্তার পাটোয়ারী মতলবের কৃতিসন্তান। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। তার বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের তুষপুর গ্রামে। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি অষ্টম। তার বাবা আছমত আলী পাটোয়ারী একজন অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার ও মা মেহেরণনেছা গৃহিণী। তিনি ১৯৯৫ সালে মতলবগঞ্জ জে.বি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭ সালে মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে স্নাতকোত্তর (ডাবল) ডিগ্রি লাভ করেন।

    ইব্রাহিম খলিল: চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যাণপুর ইউনিয়নের পশ্চিম কল্যাণদি গ্রামে জন্মগ্রহণ করেন ইব্রাহিম খলিল। মো. মনির হোসেন বেপারী এবং মোসাম্মৎ হোসনেয়ারা বেগমের ৩ পুত্র ও ২ কন্যার মধ্যে ইব্রাহিম খলিল সবার বড়। শফরমালি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন। ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন শিক্ষাজীবন থেকেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য (সহ-দপ্তর) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের 3:46 PM প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ 3:42 PM পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত 3:19 PM জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী