• জাতীয়

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল

      প্রতিনিধি 23 February 2026 , 6:26:18 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক-এর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ ইব্রাহিম খলিল। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ সোমবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিপ্রায় অনুযায়ী  মোঃ ইব্রাহিম খলিলকে মন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রতিমন্ত্রী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

    নির্দেশনায় বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    উল্লেখ্য,ইব্রাহিম খলিল ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন শিক্ষাজীবন থেকেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য (সহ-দপ্তর) হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহিম খলিল। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ-এমবিএ করেছেন। মাঠ এবং কৌশলগত রাজনীতির পর এবার তাকে দেখা যাবে মন্ত্রণালয়ের সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের 3:46 PM প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ 3:42 PM পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত 3:19 PM জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী 2:21 PM ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে?