
প্রতিনিধি 23 February 2026 , 11:46:59 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে সরকার। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
এতে বলা হয়, অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা, বেতন-ভাতা ও সুবিধা পাবেন নতুন চিফ প্রসিকিউটর। এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।