• জাতীয়

    হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী

      প্রতিনিধি 21 February 2026 , 8:32:45 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘সংসদ সদস্যদের শপথ হয়েছে, আমরা শপথ নিয়েছি। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই পার্লামেন্টে বিলটা রেইজ (উত্থাপন) হবে। হ্যাঁ-এর শপথের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে; এটাই জুলাই সনদ।’

    শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

    যেখানে ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে, সেখানে না ভোট অনুযায়ী পার্লামেন্টে রেইজ হবে, আলোচনা হবে বলেও উল্লেখ করেন নতুন সরকারের এই মন্ত্রী। তিনি বলেন, ‘সেখানে নির্ধারিত হবে না যেটা, সেটা কীভাবে হবে… যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেটা সেখানে নির্ধারিত হবে। এই ব্যাপারে যারা আইনবিদ রয়েছেন, তারা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন।’

    বিজ্ঞাপন

    এসময় মব কালচারের বিরুদ্ধেও কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘যারা মব করছেন, এখান থেকে সরে আসাটাই উচিত। মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। মব কালচার থেকে ফিরে এসে সবাইকে দায় দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্যই কাজ করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান, সেটার দায়দায়িত্ব তাদের ওপর বর্তাবে।’

    বিরোধীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারকে কীভাবে সহযোগিতা করতে পারেন, দেশটাকে কীভাবে আন্তরিকতার মধ্য দিয়ে এগিয়ে নিবেন; সেই বিষয়ে কথা বলা দরকার। মত-পথ ভিন্ন থাকতে পারে, সব ইস্যুতে বিরোধিতা করতে হবে—এমন অবস্থান থেকে পিছিয়ে এসে আমার মনে হয় দেশটা গড়ার জন্য সবাই একসঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজে মনযোগী হওয়া দরকার।’

    এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:41 PM দেশে মব কালচার আর বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 5:23 PM প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ 5:10 PM ১৪ এপ্রিল কৃষক কার্ড প্রি-পাইলটিং প্রজেক্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 4:55 PM এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা 4:38 PM হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর 4:27 PM জ্বালানি সংকটে স্বস্তি: জাহাজ ভিড়তেই শুরু তেল খালাস 4:09 PM অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ ব্যাংকে চাকরি 3:21 PM হাম: লক্ষণ, কারণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ 3:08 PM শুটিং থেকে শ্মশান 2:47 PM হামের টিকা আসার পরপরই দ্রুত দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী