• খেলা

    ফাহিমার অলরাউন্ড নৈপুণ্য: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

      প্রতিনিধি 20 February 2026 , 5:20:21 প্রিন্ট সংস্করণ

    ফাহিমার অলরাউন্ড নৈপুণ্য: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নারীদের এশিয়া কাপের (রাইজিং স্টারস) সেমিফাইনালে পাকিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা। মাত্র ১১১ রানের লক্ষ্য দিয়েও ৫৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছে ফাহিমা খাতুনরা। অপরদিকে, শিরোপা নির্ধারণী ফাইনালে আগেই প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। ফলে ফাইনালটা যে সহজ হচ্ছে না ফাহিমাদের, সেটি মোটামুটি নিশ্চিত।

    শুক্রবার বাংলাদেশের বোলারদের তোপে পাকিস্তানের মাত্র ৩ ব্যাটারের রান স্পর্শ করেছে ২ অঙ্কের ঘর। সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। ১২ রান করেন অধিনায়ক হাফসা খালিদ। ১১ রান আসে ইউসরা আমিরের ব্যাটে। এছাড়া ৩ ব্যাটার ব্যর্থ হয়েছেন, রানের খাতা খুলতেই। সবমিলিয়ে ৮ ব্যাটার করতে পারেননি ২ অঙ্কের ঘর স্পর্শ।

    বিজ্ঞাপন

    শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ৫৬ রানে। বাংলাদেশের মেয়েদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। দুটি উইকেট পেয়েছেন ফাহিমা খাতুন। আর একটি করে উইকেট নিয়েছেন ৩ জন বোলার। অপরাজিত ৪০ রান ও বল হাতে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক ফাহিমা খাতুন।

    এর আগে, সেমিফাইনালে ফাহিমা খাতুনের ব্যাটে পাকিস্তান-এ দলের বিপক্ষে ৮ উইকেটে ১১০ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ-এ। ব্যাংককে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলিংয়ের মুখে হাত খেলতে পারেননি বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা। ইশমা তানজিম ২৩ বলে ১২, শামীমা সুলতানা ১৩ বলে ১৩, শারমিন সুলতানা করেন ২০ বল খেলে ১৫ রান। এরপর লতা মণ্ডল (৫), ফারজানা ইয়াসমিন (৬), শরিফা খাতুনরা (০) দাঁড়াতে পারেননি। ৮১ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:20 PM ফাহিমার অলরাউন্ড নৈপুণ্য: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 5:11 PM শনিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 4:52 PM সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ 4:51 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 4:31 PM বাংলাদেশ ও মালয়েশিয়া: দুই প্রধানমন্ত্রীর টেলিফোনে শুভেচ্ছা বিনিময় 4:23 PM রমাদান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি খেলাফত মজলিসের 4:09 PM একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার 4:03 PM পুনঃভর্তির ফি নিয়ে সিদ্ধান্ত আগামী শিক্ষাবর্ষ থেকে: শিক্ষা প্রতিমন্ত্রী 3:54 PM সাধারণ মানুষকে জিম্মি করে কোনো কর্মসূচি নয়: র‍্যাব ডিজি 3:49 PM আগের বাণিজ্য চুক্তিগুলো পর্যবেক্ষণ করবে বর্তমান সরকার: বাণিজ্যমন্ত্রী