• জাতীয়

    স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

      প্রতিনিধি 18 February 2026 , 4:41:35 প্রিন্ট সংস্করণ

    স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রী- সরদার সাখাওয়াত হোসেনকে বরণ করে নেন কর্মকর্তারা: ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দুর্নীতি ও সিন্ডিকেটের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন, নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন (বকুল)। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি ও কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আমরাও সিন্ডিকেটের কবলে পড়বো না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে প্রথম দিন অফিসে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    দায়িত্ব পাওয়ার পর এদিন দুপুর ১২টা ৪০ মিনিটে মন্ত্রণালয়ে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানসহ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। এদিন নতুন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতও অফিসে আসেন। তাকেও সচিবসহ কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন। পরে দুপুর ১টা ৪০ মিনিটে নিজ কক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন (বকুল)।

    বিজ্ঞাপন

    এ সময় অনুভূতি জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি বড় কিছু হয়ে যাইনি; বরং স্ট্রেস আরম্ভ হয়েছে। একটা গুরু দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। কাজটা ভালোভাবে করে যেদিন আমি প্রধানমন্ত্রী ও দেশের মানুষের সন্তুষ্টি পাবো; তখনই আমার ভালো অনুভূতি হবে। তিনি বলেন, গ্রাম পর্যায়ে মানুষ যেন স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে কাজ করবো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রশংসনীয় কিছু কাজ করবো।

    বিদেশে চিকিৎসার বিষয়ে প্রশ্নের জবাবে সরদার সাখাওয়াত হোসেন বলেন, যখন কোনো কিছুর অভাব থাকে, মানুষ বিকল্প খোঁজে। আমাদের দেশের যারা বিদেশে যায়, সেটা খুব একটা আস্থাহীনতার জন্য, সেটা আমি বলবো না। অনেকে সময় মানুষের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবা না পাইলে যায়। স্বাস্থ্যসেবার সুযোগ ও মান বৃদ্ধি করতে হবে। আমরা মান ও সেবা বৃদ্ধি করতে চাই, যেন মানুষ বাইরে না গিয়ে এখানেই সেবা নেয়।

    দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে (স্বাস্থ্য মন্ত্রণালয়) কোনো দুর্নীতি হতে পারবে না। জিরো টলারেন্স থাকবে দুর্নীতির ব্যাপারে। কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আমরা কোনো সিন্ডিকেটের কবলে পড়বো না-ইনশাআল্লাহ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:41 PM স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী 4:28 PM মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব: আইনমন্ত্রী 4:23 PM প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ 3:52 PM যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব: মির্জা ফখরুল 3:46 PM শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: এহছানুল হক মিলন 3:33 PM ফুলপুরে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর ট্রাকে সংঘর্ষ: নিহত ৩, আহত ১০ 3:32 PM গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী 3:25 PM রমাদানের লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসা 2:59 PM জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান 2:52 PM বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক