• জাতীয়

    পরিদর্শন বইয়ে কী লিখলেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 18 February 2026 , 2:00:56 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মঙ্গলবার শপথ গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পরিদর্শন বইয়ে তিনি লেখেন-

    বিসমিল্লাহির রাহমানির রাহিম
    ফ্যাসিবাদী শাসন শোষণের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।

    বিজ্ঞাপন

    বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রিসভাসহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ দেশের ইতিহাসে এ যাবৎকালে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

    আমি এবং আমরা বিশ্বাস করি, শহীদদের আকাঙ্খা ছিল একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমি আবারো আল্লাহর দরবারে সকল শহীদের মাগফিরাত কামনা করছি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:00 PM পরিদর্শন বইয়ে কী লিখলেন প্রধানমন্ত্রী 1:49 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ১ম কর্মদিবস 1:00 PM সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 12:50 PM জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা 12:22 PM আইনগতভাবে রাষ্ট্রপতি থাকবেন ২০২৮ সাল পর্যন্ত 12:15 PM মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ 12:12 PM হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা ইরানের 12:06 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের বেতন কত? 11:57 AM ভেঙে গিয়েছে উপদেষ্টা পরিষদ; গেজেট প্রকাশ 11:51 AM কলেজ-মাদ্রাসায় ছুটি শুরু, বন্ধ ২৮ মার্চ পর্যন্ত