• জাতীয়

    ভেঙে গিয়েছে উপদেষ্টা পরিষদ; গেজেট প্রকাশ

      প্রতিনিধি 18 February 2026 , 11:57:35 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে আরেকটি গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পৃথক গেজেট প্রকাশ করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি নবনির্বাচিত সংসদ সদস্য তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ দিয়েছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।

    একই সঙ্গে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

    বিজ্ঞাপন

    গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। দলটি এককভাবে ২১২টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথ সুগম করে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে।

    ৫০ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর মাধ্যমে ২০ বছর পর সরকার গঠন করল বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। মঙ্গলবার বিকেলে বিএনপির সরকার গঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:22 PM আইনগতভাবে রাষ্ট্রপতি থাকবেন ২০২৮ সাল পর্যন্ত 12:15 PM মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ 12:12 PM হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা ইরানের 12:06 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের বেতন কত? 11:57 AM ভেঙে গিয়েছে উপদেষ্টা পরিষদ; গেজেট প্রকাশ 11:51 AM কলেজ-মাদ্রাসায় ছুটি শুরু, বন্ধ ২৮ মার্চ পর্যন্ত 11:47 AM প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা 11:40 AM জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা 11:34 AM আজ সচিবালয়ে প্রথম দিন প্রধানমন্ত্রীর 11:31 AM প্রধানমন্ত্রীর হাতে গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয়