• সর্বশেষ সংবাদ স্ক্রল

    স্বাধীনতার পর প্রথমবার পঞ্চগড়-২ থেকে বিএনপির প্রতিমন্ত্রী

      প্রতিনিধি 17 February 2026 , 7:52:18 প্রিন্ট সংস্করণ

    নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হিসেবে এ দায়িত্ব পেয়েছেন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রথমবারের মতো বিএনপির কোনো সংসদ সদস্য, পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে মন্ত্রিসভায় স্থান পেলেন। নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হিসেবে এ দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

    স্বাধীনতার পর এই আসন থেকে বিএনপি মনোনীত কোনো সংসদ সদস্য মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। ফলে ফরহাদ হোসেন আজাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে স্থানীয় রাজনীতিতে নতুন অধ্যায় হিসেবে দেখছেন, দলীয় নেতা-কর্মীরা। এর আগে এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নুরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

    বিজ্ঞাপন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হন ফরহাদ হোসেন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সফিউল আলম পান ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

    উল্লেখ্য: ফরহাদ হোসেন আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র রাজনীতি থেকে তার উত্থান। জানা গেছে, রাজশাহী সরকারি কলেজ ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্বও পালন করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:32 PM নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই সংসদ অধিবেশনে আসলেন প্রধানমন্ত্রী 6:22 PM সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম 5:21 PM জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার 4:52 PM পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী 4:26 PM সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ই-৩ সেন্ট্রি মডেলের বিমান ধ্বংস 3:41 PM জাতীয় সংসদের অধিবেশন শুরু 3:33 PM তেল সংকট না কি বাস্তব ভোগান্তি 3:27 PM খালি পেটে তরমুজ খেলে কী হয়? 2:57 PM দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না: অ্যাটর্নি জেনারেল 2:48 PM আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন আবেদন দাখিলে ব্যাপক সাড়া