• সর্বশেষ

    আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ৩০ বসতঘর

      প্রতিনিধি 17 February 2026 , 2:00:18 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে অন্তত ৩০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

    মঙ্গলবার ভোরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৫ ব্লকে এ আগুন লাগে।

    উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ‘ভোরে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’

    তিনি আরও বলেন, ‘আগুনে প্রায় ৩০টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

    আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

    বিজ্ঞাপন

    স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে দ্রুত তা আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে ক্যাম্পে থাকা রোহিঙ্গারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা চালায় এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও আগুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৪৫টি আশ্রয়কেন্দ্র পুড়ে যায় এবং সোনা বাণু নামে এক নারীর মৃত্যু হয়।

    শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ’ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি আগুন লাগার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।’

    সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যা ক্যাম্পবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। চলতি বছরের ২০ জানুয়ারি উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে প্রায় ৫০০টি আশ্রয়কেন্দ্র পুড়ে যায়।

    কর্তৃপক্ষ বলছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অগ্নি নিরাপত্তা জোরদার এবং সচেতনতা কার্যক্রম আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:00 PM আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ৩০ বসতঘর 1:41 PM মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা 1:15 PM টেকনোক্র্যাট কোটায় ডাক পেলেন আমিনুল হক 12:37 PM শপথ নিলেন জামায়াতের এমপিরা 12:16 PM শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা 12:12 PM গণপরিষদে বিএনপি শপথ না নিলে কোনো শপথই নেবে না জামায়াত 11:47 AM তারেক রহমান সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত 11:25 AM জিরোনার কাছে হেরে শীর্ষস্থান হারাল বার্সেলোনা 11:07 AM গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি 10:53 AM সবুজ সংকেত পেলেন আমিনুল হক