• খেলা

    জিরোনার কাছে হেরে শীর্ষস্থান হারাল বার্সেলোনা

      প্রতিনিধি 17 February 2026 , 11:25:22 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লা লিগায় কাতালান ডার্বিতে নাটকীয় হারের মুখ দেখেছে বার্সেলোনা। মন্টিলিভি স্টেডিয়ামে জিরোনার কাছে ২–১ গোলে পরাজিত হয়ে শীর্ষস্থানও হাতছাড়া করেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে প্রথমে এগিয়ে থেকেও শেষ দিকে দুই গোল হজম করে হেরে যায় কাতালান জায়ান্টরা।

    প্রথমার্ধজুড়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মেলেনি। বার্সেলোনার জন্য বড় সুযোগ আসে যোগ করা সময়ে, যখন দানি ওলমোর ওপর ফাউলের পর পেনাল্টি পায় তারা। কিন্তু লামিনে ইয়ামালের শট পোস্টে লেগে ফিরে আসায় লিড নেওয়ার সুযোগ হাতছাড়া হয়।

    দ্বিতীয়ার্ধের শুরুতেও ছিল সমান তালে পাল্টাপাল্টি আক্রমণ। অবশেষে ৫৯ মিনিটে জুল কুন্দের ক্রস থেকে হেডে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন তরুণ ডিফেন্ডার পাও কুবারসি। মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েই ফেলেছে সফরকারীরা।

    বিজ্ঞাপন

    তবে মাত্র দুই মিনিট পরই সমতায় ফেরে জিরোনা। ভানাতের পাস থেকে গোল করে লেমার ম্যাচে ফিরিয়ে আনেন স্বাগতিকদের। গোলের পর জিরোনার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং বার্সেলোনা কিছুটা ছন্দ হারায়।

    ম্যাচের শেষ মুহূর্তে ৮৬ মিনিটে ফ্রান বেলত্রানের গোলে জয়ের উল্লাসে ফেটে পড়ে মন্টিলিভি। গোলটি নিয়ে বার্সেলোনা খেলোয়াড়রা কুন্দের ওপর আগের ফাউলের অভিযোগ তুললেও ভিএআর পর্যালোচনা না হওয়ায় সিদ্ধান্ত বহাল থাকে।

    এদিকে কয়েকদিন আগেই কোপা দেল রেতে অ্যাথলেটিকো মাদ্রিদদের কাছে চার গোল খাওয়ার পর এবার জিরোনার কাছে হারে লা লিগার শীর্ষস্থান হারিয়েছে বার্সেলোনা। এই পরাজয়ের ফলে দুই পয়েন্ট ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ, আর জিরোনা গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে অবনমন অঞ্চলের চাপ কিছুটা লাঘব করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:25 AM জিরোনার কাছে হেরে শীর্ষস্থান হারাল বার্সেলোনা 11:07 AM গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি 10:53 AM সবুজ সংকেত পেলেন আমিনুল হক 10:46 AM শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা 10:43 AM সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন 10:18 AM শপথ নিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা 1:08 AM জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ 9:11 PM দায়িত্ব শেষে উপদেষ্টারা কে কী করবেন? 9:00 PM জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 8:53 PM নতুন সরকারের সংসদে প্রথম অধিবেশন কবে