• জাতীয়

    শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা

      প্রতিনিধি 17 February 2026 , 10:46:53 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ শুরু হয়েছে।

    মঙ্গলবার সকাল ১০টায় শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত থাকলেও শুরু হতে কিছুটা সময় লেগে যায়।

    দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে বিজয়ী হওয়া দল বিএনপির সংসদ সদস্যরা প্রথা অনুযায়ী আগে শপথ নিচ্ছেন। তাদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

    সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের ২ এর ক ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই শপথবাক্য পাঠ করাচ্ছেন।

    বিজ্ঞাপন

    সকাল ১০টা ৩৫ মিনিটে শপথ অনুষ্ঠান পরিচালনা শুরু করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

    এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংসদ সদস্যদের প্রয়োজনীয় কাগজপত্র পূরণের নিয়ম বলে দেন। সংবিধান মেনে শপথের বাকি আনুষ্ঠানিকতা হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে এটাও বলেন যে, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি যেহেতু এখনো সংবিধানে যুক্ত হয়নি, তাই সেই পরিষদের শপথে অংশ নেবে না বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

    এর আগে শপথ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় ভিড় জমে উৎসুক জনতার। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও উৎসাহী জনতাকে আটকে রাখা সম্ভব হয়নি। সেই ভিড় ঠেলেই সংসদ ভবনের ভেতর প্রবেশ করে সংসদ সদস্যদের বহনকারী গাড়িগুলো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:07 AM গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি 10:53 AM সবুজ সংকেত পেলেন আমিনুল হক 10:46 AM শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা 10:43 AM সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন 10:18 AM শপথ নিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা 1:08 AM জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ 9:11 PM দায়িত্ব শেষে উপদেষ্টারা কে কী করবেন? 9:00 PM জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 8:53 PM নতুন সরকারের সংসদে প্রথম অধিবেশন কবে 8:34 PM কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা