• জাতীয়

    সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

      প্রতিনিধি 17 February 2026 , 10:43:35 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    বিজিবি জানায়, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়াতে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে চলতে বলা হয়েছে।

    শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ জন দেশি-বিদেশি অতিথি অংশগ্রহণ করার কথা রয়েছে, যার মধ্যে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি রয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:43 AM সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন 10:18 AM শপথ নিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা 1:08 AM জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ 9:11 PM দায়িত্ব শেষে উপদেষ্টারা কে কী করবেন? 9:00 PM জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 8:53 PM নতুন সরকারের সংসদে প্রথম অধিবেশন কবে 8:34 PM কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা 8:27 PM শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ 8:02 PM চরমোনাই পীরের বাসায় গেলেন তারেক রহমান 7:47 PM শপথের দিন কোন পথ দিয়ে যাবেন; জানাল ডিএমপি