• জাতীয়

    জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি

      প্রতিনিধি 16 February 2026 , 7:32:19 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বাক্ষর সম্পন্ন করেন। এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এনসিপির নির্বাচন পরিচালনা মিডিয়া কমিটির সদস্য সচিব ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেন।

    সোমবার সন্ধ্যা ৬টার দিকে প্রতিনিধি দলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা যমুনায় প্রবেশ করেন।

    বিজ্ঞাপন

    গত বছরের ১৭ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে।

    তবে সে সময় জুলাই অগাস্ট আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের সংগঠন এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি। এবারে দলটির স্বাক্ষরের মধ্য দিয়ে সনদে নতুন রাজনৈতিক সমর্থন যুক্ত হবে।

    এবারে স্বাক্ষর করার কারণ হিসেবে যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, অক্টোবরে এই সনদ স্বাক্ষরের সময় এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি নিশ্চিত ছিল না। কিন্তু গণভোট হয়েছে, সেখানে হ্যাঁ বিজয়ী হওয়ায় সংস্কারের আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে। তাই জন রায়ের পক্ষে অবস্থান নিয়েই আমরা এবার সনদে স্বাক্ষর করব। এতে আমাদের ছয় জন এমপির লিগ্যাল অথরিটি থাকবে এবং ভবিষ্যতে কেউ সংস্কারবিরোধী কিছু করলে আমরা তাদের বিরুদ্ধে আইনের আওতায় লড়তে পারব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:02 PM চরমোনাই পীরের বাসায় গেলেন তারেক রহমান 7:47 PM শপথের দিন কোন পথ দিয়ে যাবেন; জানাল ডিএমপি 7:32 PM জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি 4:28 PM রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত 4:01 PM ইফতারে তৃপ্তি মেটাবে যে ৮ টি শরবত 3:53 PM ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত 3:17 PM বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান 2:29 PM হাসান জাহাঙ্গীর সাথে বিয়ের গুঞ্জনে বিরক্ত মৌসুমী 2:17 PM নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১ হাজার ২০০ অতিথি 2:07 PM সন্ধ্যায় চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান