• জাতীয়

    নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

      প্রতিনিধি 15 February 2026 , 9:10:58 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তিনি বেইলি রোডের বাসভবনে গেলে তাকে স্বাগত জানান নাহিদ।

    বিজ্ঞাপন

    এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অপরদিকে এনসিপি নেতাদের মধ্যে দলের সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

    এর আগে সন্ধ্যা ৭টায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ করার বিষয়টি জানানো হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:10 PM নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ 8:31 PM ছায়া মন্ত্রিসভা কী? 8:22 PM জামায়াত আমীরের আবাসিক কার্যালয়ে গেলেন তারেক রহমান 7:45 PM টি-টোয়েন্টি বিশ্বকাপ: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান 7:19 PM মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি সরকারের 7:09 PM কোন দল কত শতাংশ ভোট পেয়েছে, জানিয়েছে নির্বাচন কমিশন 6:59 PM ‘৬ মাসের খাদ্য ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার’ 6:13 PM রমজানে তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনে নতুন সময়সূচি 6:08 PM এলিয়েনরা “আসল”, তবে এরিয়া ৫১ এ নেই: ওবামা 6:03 PM ৩২টি আসনে ব্যালট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের