• আন্তর্জাতিক

    মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি সরকারের

      প্রতিনিধি 15 February 2026 , 7:19:13 প্রিন্ট সংস্করণ

    মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি সরকারের। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সৌদি আরবের সুপ্রিম কোর্ট, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। ইসলামি বর্ষপঞ্জি-১৪৪৭ হিজরির ২৯ শাবান হিসেবে ওই দিন সূর্যোদয়ের পর পশ্চিম আকাশে নতুন চাঁদ দেখার নির্দেশ দেয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সরকারি বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে-গালফ নিউজ।

    বিজ্ঞাপন

    সৌদি সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় যদি রমজানের চাঁদ দেখা যায়, তবে পরদিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই রোজা শুরু হবে। তবে জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী ওই রাতে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। যদি মঙ্গলবার রাতে চাঁদ দেখা না যায়, তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। সে ক্ষেত্রে বুধবার হবে শাবান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

    জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন হিসাব-নিকাশ বলছে, মঙ্গলবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিসরসহ এই অঞ্চলের কোথাও খালি চোখে বা যন্ত্রের সাহায্যে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এর কারণ ওই দিন নতুন চাঁদ সূর্য ডোবার আগেই দিগন্তে অস্ত যাবে। মঙ্গলবার ড্যাঞ্জোন লিমিট বা সূর্য এবং চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব এতটাই কম থাকবে যে দৃশ্যমান কোনো প্রতিচ্ছবি তৈরি হবে না।

    উল্লেখ্য, মঙ্গলবার সৌদিতে চাঁদ দেখা গেলে ওই দেশে বুধবার রোজা শুরু হবে, অন্যথায় বৃহস্পতিবার। সাধারণত সৌদি আরবে রোজা শুরুর এক দিন পর বাংলাদেশে রোজা শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান শুরু হওয়ার প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি 6:06 PM দেশের ম্যাচ রেফারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য সাইমন টফেলের 5:51 PM নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে রাতে প্রধানমন্ত্রীর বৈঠক 5:48 PM তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখায় পাম্প মালিককে জরিমানা 5:41 PM দেশে মব কালচার আর বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 5:23 PM প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ 5:10 PM ১৪ এপ্রিল কৃষক কার্ড প্রি-পাইলটিং প্রজেক্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 4:55 PM এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা 4:38 PM হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর 4:27 PM জ্বালানি সংকটে স্বস্তি: জাহাজ ভিড়তেই শুরু তেল খালাস