
প্রতিনিধি 15 February 2026 , 2:03:46 প্রিন্ট সংস্করণ

সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী সোমবার আসরের পর বিকাল সাড়ে ৪ টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি বের হবে।
শনিবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ কর্মসূচির প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত সূত্র এ তথ্য জানিয়েছে। তবে কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
শনিবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ কর্মসূচির প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার ইসির সাথে দেখা করার পর প্রেস ব্রিফিংয়ে এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

গত শুক্রবার শীর্ষ নেতাদের বৈঠকেও এ বিষয়ে বলা হয়েছে যে, ফ্যাসিবাদী আচরণ বন্ধ না করলে তারা আন্দোলন করতে বাধ্য হবেন৷ এরইমধ্যে এ বিষয়ে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে, শীর্ষ নেতাদের অনুমোদনের পর তা জানিয়ে দেওয়া হবে।
সূত্রমতে, নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এরই মধ্যে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের লোকদের বহু বাসা-বাড়ি, পরিবারের সদস্য ও ব্যবসাপ্রতিষ্ঠানে বর্বর হামলার খবর পাওয়া গেছে।
ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত ২১টি সহিংসতার তথ্য তুলে ধরা হয়েছে জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে। নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।