• জাতীয়

    নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি : মন্ত্রিপরিষদ সচিব

      প্রতিনিধি 14 February 2026 , 3:09:49 প্রিন্ট সংস্করণ

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । ছবি:ক্যাপ্টেন্স টিভি
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । ছবি:ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বঙ্গভবনে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ মোট ১ হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

    শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় সংসদের যারা নির্বাচিত হয়েছেন তাদের নামে গেজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী, তিন দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয়, সংসদ সদস্য হিসেবে। এই তিন দিন সময় আগামীকাল থেকে শুরু করে… পরশু… আজকে ১৪… ১৫, ১৬ বা ১৭ পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই ১৭ তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, এই শপথ গ্রহণের পরে নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন, তিনি রাষ্ট্রপতির কাছে তার এই ঘটনাটি জানিয়ে দেবেন যে, তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের নেতা। রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এরপরে একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সে সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। 

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা আশা করছি তিন দিন বা সর্বোচ্চ চার দিনের মধ্যে শপথ হয়ে যাবে। 

    শপথের জন্য প্রস্তুত কি জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রস্তুতি আছে, আবার যদি বলা হয়, না আমরা ওই তিন দিন পর হবে সেটারও প্রস্তুতি আছে।

    সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তার কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে শেখ আব্দুর রশীদ বলেন, এটা দেখেন সংসদ সচিবালয়।

    আপনি জানতে পেরেছেন কী এমন প্রশ্নে তিনি বলেন, আমি যেটা জানতে পেরেছি ইনফরমাল, সেজন্য এটা আমি বলতে চাইছি না। এখানে নানান রকমের অপশন আছে, স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ দিতে পারেন। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন, তাহলে সরকার থেকে আর কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন বা শপথ পাঠ করাতে পারেন।

    মন্ত্রিসভার সদস্যদের কে শপথ পাঠ করাবেন জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়ান, তিনিই মন্ত্রিপরিষদের শপথ পড়াবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:09 PM নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি : মন্ত্রিপরিষদ সচিব 3:01 PM সরকার গঠনের দ্বারপ্রান্তে দেশ, চূড়ান্ত পর্যায়ে মন্ত্রিসভা নিয়ে আলোচনা 2:44 PM নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন 2:39 PM জামায়াত আমিরকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা 1:48 PM প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে: ইইউর পর্যবেক্ষক প্রধান 1:02 PM শনিবার আজ যেসব এলাকায় ব্যাংক খোলা 12:37 PM ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শঙ্কা 12:26 PM ঢাবির এক হলেরই ৯ ছাত্র হলেন সংসদ সদস্য 11:55 AM রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন অপু বিশ্বাস 11:47 AM যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ