• রাজনীতি

    অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুলের সন্তোষ প্রকাশ

      প্রতিনিধি 13 February 2026 , 7:04:22 প্রিন্ট সংস্করণ

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। -ফাইল ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শত-সহস্র রক্তের বিনিময়ে এই নির্বাচন। অনেক দিন পরে একটি চমৎকার, উৎসবমুখর এবং অত্যন্ত স্বচ্ছ নির্বাচন হয়েছে-আমি মুগ্ধ।

    বিজ্ঞাপন

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গণতন্ত্রের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তবেই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে।

    মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন যেমন অত্যন্ত আনন্দময়, তেমনি একই সঙ্গে বিষাদময়। কারণ আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না।

    আগামী দিনের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:04 PM অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুলের সন্তোষ প্রকাশ 5:51 PM জুমা’র নামাজে যাওয়ার পথে এলাকাবাসীর সাথে তারেক রহমানের কুশল বিনিময় 5:40 PM নির্বাচনে ৬০ দশমিক ২৬ শতাংশ গণভোটে-হ্যাঁ এর জয় 5:05 PM ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২৯৭টির আনুষ্ঠানিক ফল ঘোষণা 4:39 PM ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা 3:57 PM জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে: নির্বাচন কমিশন 12:52 PM তিন দিনের মধ্যে শপথ, পড়াবেন কে? 12:46 PM যেভাবে রাষ্ট্রপতি পুত্র থেকে একক নেতা তারেক রহমান 12:22 PM ট্রাক নিয়ে ৯ ভোট পেলেন মেঘনা আলম 11:14 AM বিএনপির জয়ের দাবি, তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী: আন্তর্জাতিক গণমাধ্যম