• আন্তর্জাতিক

    বিএনপির জয়ের দাবি, তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী: আন্তর্জাতিক গণমাধ্যম

      প্রতিনিধি 13 February 2026 , 11:14:36 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর বাংলাদেশে (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। এটি দেশের ইতিহাসের ১৩তম জাতীয় নির্বাচন। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক প্রশ্নে হয়েছে গণভোটও। বাংলাদেশের এই নির্বাচনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

    বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমকে সরব থাকতে দেখা গেছে।

    বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে জয় পাওয়ার দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি বিবিসি কে জানিয়েছে, তারা আত্মবিশ্বাসী যে পরবর্তী সরকার তারাই গঠন করতে যাচ্ছে।

    বিজ্ঞাপন

    জার্মান গণমাধ্যম ডয়েসে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন।

    এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারত ও পাকিস্তান। একই সঙ্গে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী ঘোষণা করার খবর প্রকাশ করেছে।

    ভারতের জাতীয় গণমাধ্যম দা হিন্দু জানিয়েছে, তারেক রহমানের নেতৃত্বে প্রায় ২০ বছর পর বিএনপি নির্বাচনে জয় লাভ করেছে।

    অন্যদিকে মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে বলেছে, সাম্প্রতিক অস্থিরতা ও বিদ্রোহের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিএনপি বড় ধরনের বিজয় অর্জন করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:43 PM প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ 6:08 PM আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে পুনর্বিবেচনা করছে সরকার 6:01 PM বাঙ্গি খাওয়ার কি উপকারিতা জেনেন 5:36 PM চাকরি দিচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, এসএসসি পাসেও আবেদনের সুযোগ 4:57 PM এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা 4:30 PM রাজধানীতে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার 3:59 PM রাজধানীতে বিক্ষোভের ডাক দিলো জামায়াত নেতৃত্বাধীন ১১ দল 3:30 PM একলাফে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা 3:16 PM প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাক্ষাৎ 3:04 PM প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন বিজন কান্তি সরকার