• জাতীয়

    দলীয় প্রধানরা কে কত ভোট পেয়ে জয়ী হলেন

      প্রতিনিধি 13 February 2026 , 9:23:00 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও শীর্ষ নেতারা রাজধানী ও দেশের নানা গুরুত্বপূর্ণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জোটভুক্ত দলগুলোর অধিকাংশ শীর্ষ নেতা নিজ নিজ আসনে বড় ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

    প্রাপ্ত তথ্যে জানা যায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি নিজ নিজ আসনে বিজয় অনেকটাই নিশ্চিত।

    উভয় আসনেই তারেক রহমানের জয়

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। একই সঙ্গে বগুড়া-৬ (সদর) আসনে তিনি জয়লাভ করেন। এ আসনে তিনি পেয়েছেন দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। এক লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে জয় পান তারেক রহমান।

    ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের জয়

    ঢাকা-১৫ আসনের ১২৭টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। প্রায় ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন।

    ব্রাহ্মণবাড়িয়া-৬-এ জয়ী জোনায়েদ সাকি

    বিজ্ঞাপন

    ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ৯৫ হাজার ৩৪২ ভোট পেয়ে সেরকারিভাবে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি ৫৫ হাজার ৩৭৫ ভোট বেশি পেয়েছেন।

    নাহিদ ইসলাম ঢাকা-১১

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিজ নির্বাচনি আসনে কেন্দ্রভিত্তিক ফলাফলে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। এ আসনের কেন্দ্রগুলোর ফলাফল পেতে দেরি হচ্ছিল। সর্বশেষ খবরে দেখা গেছে, ঢাকা-১১ আসনে ১৬৩টি কেন্দ্রের মধ্যে ৩২টির ফলাফলে এগিয়ে আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব কেন্দ্রে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৬ হাজার ৮৫৭। অন্যদিকে বিএনপির এমএ কাইয়ুম পেয়েছেন ১৫ হাজার ৪০০ ভোট।

    পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে সর্বশেষ ফলাফলে এগিয়ে রয়েছেন। ১২৪টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে ২৬ হাজার চার ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল হক নুর। তিনি ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৯৩৪ ভোট। ওই আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৯৩০ ভোট।

    ভোলা-১ আসনে আন্দালিভ রহমান পার্থ

    ভোলা-১ আসনে বিএনপির সমর্থিত বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:23 AM দলীয় প্রধানরা কে কত ভোট পেয়ে জয়ী হলেন 4:24 AM আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া 4:17 AM পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদীর জয় 4:12 AM বেসরকারিভাবে বিজয়ী হুমাম কাদের চৌধুরী 3:44 AM নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি জোট 2:28 AM ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মির্জা আব্বাস 2:19 AM ২৩ হাজার ভোটে জয়ী রুমিন ফারহানা 2:01 AM দেড় শতাধিক আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে সরকার গঠন নিশ্চিত বিএনপির 1:57 AM নাগরিক ঐক্যের মান্না পেলেন মাত্র ৩৪২৬ ভোট 1:47 AM দিনাজপুর-৬ আসনে বিএনপির জাহিদ হোসেন বিজয়ী