• রাজনীতি

    পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদীর জয়

      প্রতিনিধি 13 February 2026 , 4:17:12 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পিরোজপুর-১ সদর-নাজিরপুর-জিয়ানগর আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। তিনি পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫ ভোট। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ঘোষিত বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।

    ঘোষিত ফলাফলে জিয়ানগর উপজেলার ২৯টি কেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মাসুদ সাঈদী পেয়েছেন ৩৩ হাজার ৭৭৪ ভোট। সেখানে ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১২ হাজার ৪১৩ ভোট।

    বিজ্ঞাপন

    সদর উপজেলা ও পৌর এলাকার ৬৬টি কেন্দ্রের ফলাফলে মাসুদ সাঈদীর প্রাপ্ত ভোট ২১ হাজার ৪৩৩টি এবং অধ্যক্ষ আলমগীর হোসেনের ভোট ১৪ হাজার ২৮৫টি।

    এর আগে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে ২৬০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।

    নির্বাচনের আগে মাসুদ সাঈদী জানিয়েছিলেন, তিনি তার পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার অঙ্গীকার করবেন। প্রচারের সময় তিনি বলেছিলেন, ‘আমার পিতা যেভাবে উন্নয়নমূলক কাজের কথা বই আকারে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, আমিও সেভাবেই কাজ করতে চাই, যদি আল্লাহ আমাকে আপনাদের খাদেম হিসেবে কবুল করেন।’ বেসরকারি ফলাফলে তিনি এখন এই আসনের বিজয়ী হিসেবে উঠে এসেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:32 PM নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই সংসদ অধিবেশনে আসলেন প্রধানমন্ত্রী 6:22 PM সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম 5:21 PM জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার 4:52 PM পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী 4:26 PM সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ই-৩ সেন্ট্রি মডেলের বিমান ধ্বংস 3:41 PM জাতীয় সংসদের অধিবেশন শুরু 3:33 PM তেল সংকট না কি বাস্তব ভোগান্তি 3:27 PM খালি পেটে তরমুজ খেলে কী হয়? 2:57 PM দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না: অ্যাটর্নি জেনারেল 2:48 PM আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন আবেদন দাখিলে ব্যাপক সাড়া