• রাজনীতি

    সিলেট-৪ আসনে বেসরকারি ফলে বিএনপির জয়

      প্রতিনিধি 12 February 2026 , 10:02:58 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিলেট-৪ আসনের ১৭২ সেন্টারে বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

    তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬ ভোট।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট-৪ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

    বিজ্ঞাপন

    প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬ ভোট। এতে বিএনপির প্রার্থী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

    বিজয়ী (বেসরকারি) প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী কালবেলাকে বলেন, আলহামদুলিল্লাহ। আমি আনন্দিত। এত অল্প সময়ে সিলেট-৪ -এর মানুষজন আমাকে এত বিশ্বাস করেছে, আল্লাহ আমাকে তাদের এই বিশ্বাস ধরে রাখার তাওফিক দিন। আমি সাহায্য চাই।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:02 PM সিলেট-৪ আসনে বেসরকারি ফলে বিএনপির জয় 10:00 PM কুড়িগ্রাম ৪ আসনে জামায়াত প্রার্থী জয়ী 9:58 PM কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির ফজলুর রহমান জয়ী 9:55 PM চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণার অপেক্ষা 9:51 PM পটুয়াখালী ৩ আসনে বিজয়ের পথে নুর 9:42 PM এগিয়ে গেলেন মির্জা আব্বাস 9:32 PM বেসরকারিভাবে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা 8:23 PM ঝিনাইদহ-১ আসনে বিএনপি প্রার্থী জয়ী 8:03 PM কুমিল্লা-১১ আসনে ৩ কেন্দ্রের ভোট বাতিল 7:31 PM নিজ নিজ আসনে এগিয়ে তারেক রহমান ও শফিকুর রহমান