• জাতীয়

    প্রবাস থেকে ৪ লাখ ৯৫ হাজার পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে

      প্রতিনিধি 12 February 2026 , 6:42:23 প্রিন্ট সংস্করণ

    ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

    আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা দুইটা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই হিসাব দিয়েছে নির্বাচন কমিশন।

    ইসির তথ্যমতে, নির্ধারিত গন্তব্যের দেশগুলোতে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পৌঁছেছে। প্রবাসীরা ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট সংগ্রহ করেছেন এবং এর মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন।

    বিজ্ঞাপন

    ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন ভোটার তাদের ভোট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এরই মধ্যে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে এবং ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

    এবারই প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া, বাংলাদেশের কারাগারে থাকা বন্দিরা এবং নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা পোস্টাল ব্যালট দেওয়ার সুযোগ পেয়েছেন।

    এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:42 PM প্রবাস থেকে ৪ লাখ ৯৫ হাজার পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে 6:25 PM কুমিল্লা-৪ আসনে হাসনাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা 5:08 PM উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ শেষ: চলছে গণনা-অপেক্ষা ফলাফলের 4:57 PM দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ: ইসি সচিব 4:21 PM দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি 3:36 PM ভোট দিয়েছেন খেলাফত মজলিসের আমীর মামুনুল হক 3:28 PM আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হোক, সেটি মেনে নেব: জামায়াত আমীর 3:05 PM নাসিরউদ্দিন পাটওয়ারীকে ভোটকেন্দ্রে অবরুদ্ধ করে রাখার অভিযোগ 2:44 PM যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার 2:36 PM জনগণের উচিত পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেয়া: ফেসবুকে তারেক রহমান