...
  • জাতীয়

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন?

      প্রতিনিধি 11 February 2026 , 6:03:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের আর সব নাগরিকের মত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সকাল ১০টার দিকে তার ভোট দিতে যাওয়ার কথা রয়েছে।

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। বৃহস্পতিবার বেলা ১২টায় তিনি কেন্দ্রে যাবেন বলে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানিয়েছেন। সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে।

    বিজ্ঞাপন

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভুক্ত একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। জালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২ এর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে।

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে। রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার ই ব্লকের একটি কেন্দ্রে ভোট দেবেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শ্যামলী শিশু মেলার কাছে একটি কেন্দ্রে ভোট দেবেন প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

    নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন রাজধানীর মহাখালী ডিওএসএইচ এলাকার একটি স্কুল কেন্দ্রে ভোট দেবেন। উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট দেবেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। চট্রগ্রাম মহানগরীর মেহেদীবাগের নিজ এলাকার ভোট কেন্দ্রে ভোট দেবেন দুর্যোগ উপদেষ্টা ফারুক-ই-আজম। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনও চট্টগ্রামের ভোটার। তবে জরুরি কাজ থাকায় তিনি ঢাকায় থেকে যাচ্ছেন বলে খবর দিয়েছে বাসস।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটো আলাদা ব্যালটে ভোট দিতে হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:40 AM শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া 11:31 AM প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ 11:20 AM যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম বা হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া 11:06 AM নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ 7:05 PM আইসিসিতে যাচ্ছে তদন্ত প্রতিবেদন, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী 6:55 PM মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে 6:34 PM সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, ৪০ মিনিট বিরতি 6:12 PM সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস 5:46 PM প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 5:38 PM প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.