• জাতীয়

    সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

      প্রতিনিধি 11 February 2026 , 5:21:45 প্রিন্ট সংস্করণ

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। -ফাইল ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোও বিটিভির ফিড থেকে সম্প্রচার করবে।

    নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও প্রধান তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক-বাসসকে এসব তথ্য নিশ্চিত করেন।

    বিজ্ঞাপন

    ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণের নিয়মাবলি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে। বিশেষ করে, ভোটাররা যাতে কোনো প্রকার ভীতি ও শঙ্কা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে তিনি দেশবাসীকে আশ্বস্ত করবেন।

    অপরদিকে, ভোটের মাঠে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিকভোটের মাঠে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক। এছাড়া, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের নেয়া চূড়ান্ত পদক্ষেপগুলো তুলে ধরে তিনি রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার এবং নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করবেন বলে জানা গেছে।

    উল্লেখ্য: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:21 PM সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার 4:49 PM জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কে কোথায় ভোট দেবেন? 4:23 PM তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে 4:09 PM সৌদি আরবের কাছে পরমাণু অস্ত্র আছে, দাবি ইরানী কর্মকর্তার 3:52 PM শেরপু‌রে সহকারী‌ প্রিসাইডিং কর্মকতাসহ নিহত ২ 3:34 PM ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের 2:12 PM মাছ, মাংস, দইসহ যুক্তরাষ্ট্রের দেড় হাজার পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা 1:58 PM দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ‘শ্লীলতাহানি’ 1:44 PM “বাংলাদেশের ‘সম্মান’ ফেরাতেই ভারত ম্যাচ বয়কটের হুমকি” 1:19 PM ভোটের আগে শবনম ফারিয়ার প্রশ্ন, ‘ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া?’