• রাজনীতি

    পাতানো নির্বাচন মেনে নেবে না জামায়াত: এহসানুল মাহবুব জুবায়ের

      প্রতিনিধি 10 February 2026 , 5:51:44 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ জামায়াত ইসলামীর দলীয় লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে। এমন অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সতর্ক করেছেন যে, কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না তার দল।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

    এর আগে সকাল ১১টার দিকে জামায়াত আমীরের সঙ্গে সাক্ষাৎ করতে ইইউ’র ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল আসে। ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রতিনিধিদলটি নির্বাচনের প্রস্তুতি এবং কোনো ধরনের হুমকি বা থ্রেড আছে কি না, সে বিষয়ে জানতে চায়।

    বিজ্ঞাপন

    বৈঠক শেষে মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমতল ভূমির ঘাটতি আছে। প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। এখান থেকে বের হয়ে না এলে জামায়াত তাদের অবস্থান জানাবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে (ইসি) দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।

    অপরদিকে, নির্বাচনে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও তৎপর হওয়া উচিত, যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়। এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের নির্বাচনী কার্যক্রমে বাধা ও হয়রানি করা হচ্ছে এবং ১৫টি নির্বাচনী অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। জামায়াত নেতা জানান, ইইউ ছাড়াও যুক্তরাজ্য ও তুরস্কসহ আরও কয়েকটি বিদেশি পর্যবেক্ষক দল জামায়াত কার্যালয়ে আসবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:32 PM নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই সংসদ অধিবেশনে আসলেন প্রধানমন্ত্রী 6:22 PM সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম 5:21 PM জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার 4:52 PM পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী 4:26 PM সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ই-৩ সেন্ট্রি মডেলের বিমান ধ্বংস 3:41 PM জাতীয় সংসদের অধিবেশন শুরু 3:33 PM তেল সংকট না কি বাস্তব ভোগান্তি 3:27 PM খালি পেটে তরমুজ খেলে কী হয়? 2:57 PM দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না: অ্যাটর্নি জেনারেল 2:48 PM আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন আবেদন দাখিলে ব্যাপক সাড়া