• সর্বশেষ সংবাদ স্ক্রল

    সাতক্ষীরায় তিন ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

      প্রতিনিধি 20 September 2025 , 7:59:10 প্রিন্ট সংস্করণ

    সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন
    সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাতক্ষীরায় সদরে বিদ্যুতের প্রধান পাওয়ার গ্রিড স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের তিন ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় জেলাজুড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

    শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকার ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমায় বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটে বলে জানান সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম।

    বিজ্ঞাপন

    ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ১০ মিনিটের দিকে হঠাৎ একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম বলেন, ট্রান্সফরমার ওভার হিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ সময় শহর ও গ্রামীণ জনজীবনে ভোগান্তি দেখা দেয়। পরে তিন ঘণ্টা পর সরবরাহ স্বাভাবিক হলে জনজীবনে স্বস্তি আসে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা