• চাকরি

    ৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২ হাজার ৩৮৫

      প্রতিনিধি 10 February 2026 , 5:41:38 প্রিন্ট সংস্করণ

    ছবি-সংগৃহীত।
    ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন।

    আজ মঙ্গলবার দুপুরে পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে। পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন।

    বিজ্ঞাপন

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৯ এপ্রিল।

    ১ হাজার ৭৫৫টি ক্যাডার ও ৩৮৫টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে গত বছরের ২৬ নভেম্বরে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা ও অন্য ৭টি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:41 PM ৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২ হাজার ৩৮৫ 5:39 PM এম এ কাইয়ুমসহ বিএনপি’র ৩ প্রার্থীর নির্বাচন করতে বাধা নেই: আদালত 5:13 PM সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 4:27 PM ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে শ্রীলঙ্কান রাষ্ট্রপতির প্রতিক্রিয়া 4:24 PM মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ তারেক রহমানের 4:14 PM খেজুর কিনে ঠকছেন? ভালো খেজুর চেনার ৫ উপায় 4:00 PM পদত্যাগের ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের 3:30 PM অপারেশন ডেভিল হান্ট ফেইজ ২: ২৪ ঘণ্টায় ১৫ জন গ্রেফতার 1:54 PM ভোটের আগে রিজার্ভ উঠল ৩৪ বিলিয়ন ডলারের ঘরে 1:48 PM প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২